― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
‘কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও-দেশ বাঁচাও’ স্লোগানে ও নানান দাবিতে বরিশালে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নগরের টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টন ধান ক্রয় করতে হবে। যেন প্রকৃত কৃষক ফসলের ন্যায্য দাম পায়। প্রকৃত কৃষকরাই যেন কৃষি সম্প্রসারণ অভিদপ্তর থেকে প্রাপ্ত সুবিধা ভোগ করতে পারে, সে বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। সিন্ডিকেট ভেঙে কৃষক সমবায় বাজার ব্যবস্থা চালু করতে হবে। এ ছাড়াও পল্লীরেশন ও শস্য বীমা চালুসহ কৃষক বাঁচাতে বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ব‌রিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ বেশ কয়েকজন বামপন্থী নেতা।