― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

ভিয়েতনাম থেকে বাংলাদেশে এলো সাড়ে ১২ হাজার টন চাল

বাণিজ্য ডেস্ক : ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি করা জিটুজি চুক্তির আওতায় এ চাল কেনা হয়েছে। ওই চুক্তির আওতায় এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি রয়েছে।

এরমধ্যে চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭০০ টন চাল দেশে এসে পৌঁছেছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

বিএম/জ/রা