― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

২ হাজার ১৯৩ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা

ডেস্ক রিপোর্ট : মক্কায় ১ হাজার ১২৬ এবং মদিনায় ১ হাজার ৬৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনো চূড়ান্ত না হওয়ায় এই ২ হাজার ১৯৩ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ৮ বারের অনুরোধ সত্ত্বেও ৯ এজেন্সি এখন পর্যন্ত এসব হজ গমনেচ্ছু যাত্রীর বাড়ি ভাড়া করেনি।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব ফারুক আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী হজ করতে যাবেন।

সৌদি সরকারের রোডম্যাপ/টাইমলাইন অনুযায়ী মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি গত ৩ এপ্রিল তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল।

এই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ৮ বার তাগিদপত্র প্রেরণ এবং জুম সভায়ও বহুবার অনুরোধ জানানো হয়।

বারবার অনুরোধ করা সত্ত্বেও ৯ এজেন্সি ২ হাজার ১৯৩ হজযাত্রীর মক্কা-মদিনায়  বাড়ি ভাড়া ও পরিবহন ব্যবস্থা করেনি। ফলে এসব হজযাত্রীর হজে গমনের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিএম/জ/রা