― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জেল হাজতে


নিজস্ব প্রতিবেদক। ছিনতাই মামলায় বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান রুবেলকে
জেল হাজতে প্রেরণ করেছেন আদালত ।

আজ মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

গ্রেপ্তারকৃত মেহেদি হাসান রুবেল বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলস গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি।

বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, গত বছরের ৩০ আগস্ট মামলার বাদী মুবিনুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে।

বরিশাল নগরীর কাশিপুরের এ ঘটনায় ওই দিনই বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন ভূক্তভোগী। সেই মামলার প্রধান আসামি রুবেল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মুবিনুল ইসলাম বলেন, গত বছরের ৩০ আগস্ট রুবেলসহ কয়েকজন আমার বাসায় এসে হামলা-ভাঙচুর চালিয়ে স্বর্ণ ও নগদ টাকা চুরি ছিনতাই করে নিয়ে যায়।

৫ আগস্টের পর থেকেই এই রুবেল বিএনপির নাম ভাঙিয়ে দখল চাদাঁবাজি করে যাচ্ছে। মেহেদি এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তি অপরাধের দায় কোনো সংগঠন নিবে না। কেউ অপরাধ করলে সাজা তাকেই ভোগ করতে হবে।

বিএম/জ/রা