― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

তামিম ইকবালের হার্টে ব্লক, পড়ানো হয়েছে রিং

ক্রিড়া ডেস্ক : বিকেএসপির মাঠে চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ। তবে এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

জানা গেল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।

জানা গেছে, সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে রিং পড়ানো হয়েছে।

তার সবশের্ষ শারীরিক অবস্থার আপডেট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিমের শারীরিক অবস্থার আপডেট দেন তিনি।

পোস্টে তিনি লিখেন, তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি। সবার কাছে দোয়ার আবেদন থাকল।

বিএম/জ/রা