― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

গুলশানে দুবৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে দুবৃত্তের গুলিকে সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশে সড়কে এই ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন জানান, নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেখানে কয়েকজনের সাথে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হেয়ছে। হাসপাতালে নিহত সুমনের সমন্ধি মো. বাদশা মিয়া রুবেল জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। সুমন স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে মিরপুর ভাষানটেক এলাকায় থাকতো। মহাখালী টিভি গেট এলাকায় “প্রিয়জন” নামে তার ইন্টারনেট ব্যবসা রয়েছে। এছাড়া সুমন বনানী থানা যুবদল কর্মী ছিল।

তিনি আরো জানান, টিভি গেট এলাকায় একে-৪৭ গ্রুপের রুবেল নামে এক ব্যক্তি ডিসের ব্যবসা করেন। তার সাথেই সুমনের ব্যবসা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ আছে। মাঝে মাঝে সুমনকে হত্যার হুমকি দিত। ওই গ্রুপের লোকজন সুমনকে গুলি করে থাকতে পারে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।