― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

যমুনা রেলসেতুর চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট : আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর চলাচল ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাড়ে তিন মিনিটের মধ্যেই যমুনা রেল সেতু অতিক্রম করবে ট্রেন। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ হবে।

উদ্বোধনকালে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে ছেড়ে একটি ট্রেন যমুনা রেলসেতু পার হয়ে পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেলস্টেশন যাবে।

সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশন প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিএম/জ/রা