― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বিভেদ ভুলে জাসদকে ঐক্যবদ্ধ করতে চাই: ব্যারিস্টার ফারাহ খান

বিশেষ প্রতিনিধি : সিরাজুল আলম খান ফাউন্ডেশনের সদস্য সচিব ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, দেশর সকল রাজনৈতিক দলে একজন প্রধান নেতা রয়েছেন। একজন নেতাকে অনুসরণ করেই দলে সবার স্থান হয় ।

কিন্তু একমাত্র জাসদ এমন একটি দল, যেখানে সবাই কর্মী। কর্মীরাই সময়ের প্রয়োজনে নেতা তৈরি করেছেন। কিন্তু নেতারা ঐক্য ধরে রাখতে পারেনি। নেতৃত্বের জন্য দল ভেঙে টুকরো হয়েছে।

আজ শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ‘জুলাইর ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানের পর খণ্ডিত জাসদকে ঐক্যবদ্ধ করার লক্ষে’ এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


স্বাধীনতার অন্যতম রূপকার ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের (দাদা ভাই) ভাতিজী ব্যারিস্টার ফারাহ খান এসময় আরও বলেন, ‘জুলাইয়ের ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের নতুন পরিস্থিতিতে দেশের স্বার্থে নীতি আর নৈতিকতার সমর্থক একটি রাজনৈতিক শক্তির খুব বেশী প্রয়োজনীয়তা রয়েছে।

জাসদ হলো সেই শক্তি যা জনআকাঙক্ষার মধ্যদিয়ে গড়ে উঠেছিল। কিন্তু বিভেদের কারনে সেই শক্তি নিরঙ্কুশ নেই। তাই আমরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জাসদ গঠনের কাজ শুরু করেছি।


তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বিরোধী দল হিসেবে জাসদ সৃষ্টি হয়েছিল। খণ্ড- বিখণ্ড হয়ে দল আজকের অবস্থানে এসেছে।

খণ্ডিত জাসদ নয়, সব পক্ষকে এক করে আমরা ঐক্যবদ্ধ জাসদ গঠন করতে চাই। আমরা প্রতিষ্ঠাতা নেতাদের মাথায় রেখে জাসদকে ঐক্যবদ্ধ করতে চাই। এজন্য তৃণমূল কর্মীদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মীরা এক হলে নেতারা এক হতে বাধ্য হবেন।

সাবেক সংসদ সদস্য সরদার আবদুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনার আমতলীর সাবেক জাসদ নেতা মহসিন মিয়া। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জাসদের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএম/জ/রা