ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
বুধবার (১২ মার্চ) রাত ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।
এসময় নেজাম উদ্দিন নামে এক বাংলাদেশি দালালকে আটক করা হয়।
তার বাড়ি টেকনাফের বাহারছড়ার হাজম পাড়ায়। উদ্ধার রোহিঙ্গা নাগরিকরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
বিএম/জ/রা



