ডেস্ক রিপোর্ট : মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ।
আইন উপদেষ্টা বলেন, শিশুটির ময়নাতদন্ত আজকেই করা হবে। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।
আজকেই মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হবে। সাত দিনের মধ্যে বিচার শুরু হবে।
তিনি বলেন, দ্রুত বিচার শেষ হবে। আশা করি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
এর আগে, আজ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিএম/জ/রা



