― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে চার প্রতিষ্ঠান কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এবং পণ্যের গুণগতমান নিশ্চিত করতে বরিশালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর রুপাতলী ও বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি রেস্টুরেন্টে ও দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার(১১ মার্চ) বিকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আবু জাফর মজুমদার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান।

এসময় রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল হুমাহুম রেস্তোরাঁ ও খাবার বাড়ি রেস্তোরাঁ অ্যান্ড সুইটমিটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

এসময় তাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রুপাতলী এলাকায় অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভাবে ইফতার সামগ্রী বিক্রয় এবং একটি দোকানে ফুটকালার বিক্রয় করার অপরাধে ৩টি প্রতিষ্ঠান কে পাঁচ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা ভাবে ইফতার সামগ্রী বিক্রয় করার অপরাধে ৫০০ শত টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিএম/জ/রা