― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসির: ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।

তিনি আরও বলেন, আগামী ৭ থেকে ৮ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বসবো ও মতামত নেবো। রাজনৈতিক দলগুলোরও মতামত নিয়ে সিদ্ধান্ত হবে।

বিএম/জ/রা