― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’ সিনেমা

বিনোদন ডেস্ক: ২০২৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। কথা ছিল বাংলাদেশে মুক্তির দিনেই এটি ভারতেও মুক্তি পাবে।

কিন্তু কয়েক দফা তারিখ বদল হয়। অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের এই ছবিটি।

বাংলাদেশে মুক্তির তিন মাস পর ভারতে ২৮ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে শাকিবের দরদ।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে আরো লেখা হয়, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।

বিএম/জ/রা