ক্রিড়া ডেস্ক: দুবাইয়ে বাংলাদেশের একটিই ম্যাচ ছিল। বাংলাদেশ আবার আলোঝলমলে এই শহরে খেলতে আসতে পারে কেবল ভারতকে নিয়ে ফাইনালে উঠতে পারলে।
গ্রুপে নিজেদের বাকি দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান।
এরপর যদি বাংলাদেশ শেষ চারে চলেও যায়, ৫ মার্চ লাহোরে হবে সেমিফাইনাল। তাতে জিতলে, ওদিকে ভারতও যদি ফাইনালে ওঠে, তাহলেই কেবল ৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আবার দুবাইয়ে আসার সুযোগ হবে বাংলাদেশের।
নইলে লাহোরে ফাইনাল, অথবা তার আগেই দুবাই বিমানবন্দর ছুঁয়ে উড়ে চলে যেতে হবে দেশে।
বিএম/জ/রা



