ডেস্ক রিপোর্ট : ঈদের আনন্দের মতো যেন ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিইসির ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারীসহ প্রমুখ।
বিএম/জ/রা



