― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

‘ঔষধিগুণ ও পুষ্টিগুণ সমৃদ্ধ মাশরুম চাষে ঘুচবে বেকারত্ব’ : বরিশালে কর্মশালায় বক্তারা

বিশেষ প্রতিনিধি: বরিশালে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের এক কর্মশালায় বক্তারা বলেছেন, মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণসম্পন্ন খাবার হওয়ায় এরইমধ্যে সারা দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বর্তমানে আমাদের দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ হচ্ছে। বিশেষ করে শিক্ষিত তরুণ যুবকরা মাশরুম চাষ করছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নগরের ফিশারি সড়কে মৎস্য ৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বক্তরা৷

কিছু কিছু ক্ষেত্রে গৃহিণীরাও চাষ করায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখছে।
তাঁরা বলেন, মাশরুম আমাদের দেশে ঘরোয়া এবং বাণিজ্যিক দু’ভাবেই চাষ করা হচ্ছে।

মাশরুম চাষ আমাদের দেশের বেকার সমস্যা সমাধান এবং বাড়তি আয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও আশা প্রকাশ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।

ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএইর পরিকল্পনা প্রকল্প, বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক (প্রকল্প বাস্তবায়ন) শাখাওয়াত হোসেন শরীফ, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্যহ্রাসকরণ প্রকল্পের প্রকল্পের পরিচালক আখতার জাহান কাঁকন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হাবিবুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের এখন লক্ষ্য কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করা এবং সবার জন্য পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করা। এ ক্ষেত্রে মাশরুমের সম্ভাবনা অনেক। মাশরুম চাষ সম্প্রসারণ ও জনপ্রিয় করতে পারলে এর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, দারিদ্র্য হ্রাসকরণ ও পুষ্টি উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনা সম্ভব হবে।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা কবীর হোসেন পাটোয়ারী, ডিএই বরিশালের জেলা প্রশিক্ষণ আফিসার মোসাম্মৎ মরিয়ম, বরিশাল হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রাকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী প্রমুখ।

কর্মশালায় কৃষি বিভাগের বিশেষজ্ঞরা বলেন, মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগানো ও ব্যাপক জনগোষ্ঠীকে মাশরুম চাষে সম্পৃক্ত করার জন্য হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সহজ-সরল প্রযুক্তির প্রদর্শন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই চাষ করতে পারেন এবং পুষ্টিচাহিদা পূরণে মাশরুমের গুরুত্ব অনুধাবন করে প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুমকে অন্তর্ভুক্ত করতে পারেন।


বরিশাল বিভাগে ২২ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেকে ৩০ জন করে ৬৬০ জনকে মাশরুম চায়ের প্রশিক্ষণ দিয়েছেন।

একই সঙ্গে এ প্রকল্পের মাধ্যেমে প্রদর্শনী খামার এবং অন্যান্য সুবিধা দিয়ে চাষকে সম্প্রসারণ করা হচ্ছে। ফলে এই বিভাগে মাশরুম চাষ সম্প্রসারণ হচ্ছে।

বিএম/জ/রা