― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

৬ দফা দাবিতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের শাহবাগ অবরোধ

ডেস্ক রিপোর্ট: জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ছয় দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা। 

তাদের দাবিগুলো হচ্ছে— প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।

এছাড়া শহীদ পরিবারের ন্যায্য সম্মানি শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে প্রদান করতে হবে; শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।

বিএম/জ/রা