নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগ জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা নামক স্মারক উন্মোচন করা হয়েছে।
বুধবার ( ৫ ফেব্রুয়ারী) সকালে বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।
বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন প্রমুখ।
শহীদ পরিবারের সদস্য হিসেবে বক্তব্য দেন শহীদ তাওহীদুল ইসলামের পিতা আ. মান্নান, শহীদ আল আমিন রনীর শ্বশুর মো. কামাল হোসেন, শহীদ রাকিব এর পিতা মো. আলমগীর হোসেন।
বিএম/জ/রা



