বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় কারিনা কাপুরকে দুষলেন নির্মাতা আকাশদীপ সাবির। শুধু তাই নয়, এ নির্মাতার স্ত্রী শিবাও একই কথা বলেছেন।
গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। জানা যায়, ডাকাতির উদ্দেশ্য তিনি এসেছিলেন। কিন্তু বাধা দেওয়ায় সাইফের ওপর আক্রমণ করেন এ ব্যক্তি।
এই ব্যক্তি ছয়বার ছুরিকাঘাতে রক্তাক্ত হয়েছিলেন সাইফকে। ঘটনার তিন দিনের মাথায় অভিযুক্ত শরিফুল ইসলাম ধরা পড়েন। কিন্তু এই ঘটনা ঘটার জন্য কারিনা কাপুরকে দুষলেন নির্মাতা আকাশদীপ সাবির। শুধু তাই নয়, এ নির্মাতার স্ত্রী শিবাও একই কথা বলেছেন।
এ প্রসঙ্গে কারিনাকে অনেকটা কটাক্ষও করেছেন নির্মাতা দম্পতি। কোটি কোটি রুপি পারিশ্রমিক নিয়েও নিজের বাড়িতে একজন নিরাপত্তারক্ষী কিংবা গাড়ির চালক রাখতে পারেননি সাইফ-কারিনা। কিন্তু এ প্রসঙ্গে আসার আগে তারা চলচ্চিত্র অঙ্গনে পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন।
তাদের দাবি, আল্লু অর্জুনের জন্যই ‘পুষ্পা ২’ সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। তাই রাশমিকা মান্দানার চেয়ে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। এরপরেই আকাশদীপ ও তার স্ত্রী কারিনাকে কটাক্ষ করেন।
বিএম/জ/রা



