― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সীমান্তে ১৫০ গজের মধ্যে কৃষকদের চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, আর বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়া সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবে।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উভয় পক্ষ স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত রাখতে একমত হয়েছে। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিয়ে গুজব না ছড়ানোর জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

বিএম/সজীব