― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

বন্ধ হচ্ছে ট্রাকে করে বিক্রি ওএমএস কার্যক্রম : অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ ট্রাকে করে নিম্নবিত্ত মানুষের জন্য কম দামে কৃষিপণ্যের বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি জানুয়ারি থেকেই বিশেষ এই ওএমএস বন্ধ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২১ জানুয়ারি ) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিশেষ ওএমএসের মাধ্যমে ৬৫০ টাকায় যে ১০টি কৃষিপণ্যের প্যাকেজ দেওয়া হত তা স্থগিত করা হয়েছে।

ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না। ১৫ অক্টোবর কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার। ৮ লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন।

বিএম/জ/রা