― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

‘নগদ’ প্রশাসকের কার্যক্রমে স্থিতাবস্থা : হাইকোর্ট

ডেস্ক রিপোর্টঃ মোবাইল আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ’-এ বাংলাদেশ ব্যাংক নিয়োগকৃত প্রশাসকের সব কার্যক্রমের ওপর আবারও স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বুধবারের (১৫ জানুয়ারি) শুনানির পর আদালত বলেছে, ৩০ জানুয়ারির মধ্যে তাঁরা এ বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। তবে তার আগ পর্যন্ত মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকের সকল কার্যক্রমের ওপর স্থগিতাবস্থা বলবত থাকবে।

এর আগে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে হাইকোর্টের এক আদেশে ২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত নগদে প্রশাসকের সকল কার্যক্রমের ওপর স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তখনো প্রশাসক এবং তার সহকারীরা নগদে নানান রকম কার্যক্রম পরিচালনা করেছেন যা কোর্টের নির্দেশনার পরিষ্কার বরখেলাফ।

বুধবার হাইকোর্টের এই আদেশের পর নগদ লিমিটেডের শেয়ার হোল্ডারদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, ‘মহামান্য আদালত নগদে প্রশাসকের স্থগিতাবস্থা বলবত রেখেছেন। এর ফলে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত প্রশাসক ও তার দল নগদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকম কোনো কার্যক্রম করতে পারবেন না।

বিএম/জ/রা