ডেস্ক রিপোর্ট : সদ্য শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়াতে জারি করা সরকারি অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করার পাশাপাশি টিসিবির ট্রাক-সেল চালু করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (১১ জানুয়ারী) দুপুরে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এমন দাবি করেন।
সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানিয়ে অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি সংক্রান্ত অধ্যাদেশগুলো প্রত্যাহার করা ও টিসিবির ট্রাক সেল এই মুহূর্তে চালুর জোড় দাবী জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির অবস্থান তুলে ধরেন সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন।
বিএম, জ/রা



