― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সাব্বির

ডেস্ক রিপোর্ট: একটা সময়ের জাতীয় দলের নিয়মিত মুখ সাব্বির রহমান গত দুই বছর ধরে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পারেননি। অথচ সম্ভাবনাময় এই হার্ডহিটার ছিলেন টাইগার একাদশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টির পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।

ঘরোয়া লিগগুলোতেও দল পেতে হিমশিম খেতে হয় তাকে। বিপিএলের গত আসরে ছিলেন অবিক্রিত। তবে এবার ড্রাফট থেকে এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। আর একাদশে সুযোগ পেয়ে এবার নিজেকে আরো একবার প্রমাণ করলেন সাব্বির।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেটে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাব্বির। দলকে জেতাতে না পারলেও এমন ইনিংসে খুশি তিনি নিজেই, পেয়েছেন হারানো আত্মবিশ্বাসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই জানালেন এমনটা।

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাব্বিরকে প্রশ্ন করলে তিনি বলেন, খেলছি এখনো, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র….বলতে পারেন মিক্সাপে আছি। ফিটনেস তো পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তবা কামব্যাক করব।

সাব্বির বলেন, ‌আমি আমার মত প্র্যাকটিস করি, মিরপুরে হয়ত করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে আমি নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করি। চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালোমতো খেলার জন্য।

কিংসের বিপক্ষে ইনিংস সাব্বিরের আত্মবিশ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছে। তিনি বলেন, এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচের জন্য। যদিও দল জিততে পারেনি বলে এই ইনিংসটা কাজে লাগলো না। যদি ২০ রান করতাম, দল জিতত তাতেও লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি আত্মবিশ্বাসী অনুভব করছি এখন।