― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১,০০০কোটি টাকা সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক

বাণিজ্য ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আরও ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে সংকটে থাকা বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এর আগেও ব্যাংকটিকে ৪ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন,বাংলাদেশ ব্যাংক আমাদেরকে প্রথমে বলেছিল ৫-৬ হাজার কোটি টাকা দেবে। কিন্তু তারা ৪ হাজার কোটি টাকা দিয়েছিল। তাই আমরা আবার ১ হাজার কোটি টাকা চেয়েছি। গ্রাহকের টাকা পরিশোধ করার জন্যই এই টাকা চাওয়া হয়েছে।

আরো বলেন,যে ৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল, তা কীভাবে ও কোন খাতে ব্যয় হয়েছে সেটি কেন্দ্রীয় ব্যাংক জানতে চেয়েছে উল্লেখ করে এই শিল্পপতি বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে আমরা ইতিমধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি।

আগামী রোববার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি সভা রয়েছে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া টাকা কীভাবে খরচ করা হয়েছে, তা ব্যাখ্যা করা হবে।

ন্যাশনাল ব্যাংকের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী এই ফেডারেশন অভ বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মিন্টু। 

তিনি বলেন,ব্যাংকটির আগের পর্ষদ নানা মাত্রায় দুর্নীতি করেছে। এই দুর্নীতি শুধু অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়াতেই সীমাবদ্ধ ছিল না। নিয়ম না মেনে ঋণ ও ঋণের সুদ মওকুফসহ অনেক ধরনের দুর্নীতিই ঘটেছে। এখান থেকে বের হতে হলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন।

ব্যাংকটি ধীরে ধীরে উন্নতি করছে উল্লেখ করে মিন্টু বলেন,২০২৩ সালের ডিসেম্বরে ন্যাশনাল ব্যাংক গড়ে প্রতিদিন ২০-৩০ কোটি টাকা আমানত পেয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে সেটি বেড়ে প্রতিদিন গড়ে ৪০-৫০ কোটি টাকা হয়েছে। চলতি জানুয়ারি মাসে তা আরও বেড়ে প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে।

বিএম/জ/রা