ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এজন্য তাকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে হবে না।
সংবিধানে এমন বিধান রাখার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটির সুপারিশ নেন রাষ্ট্রপতি। সুপারিশ করা ১০ জন থেকে ৫ জনকে সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতিকে যাতে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে না হয়, সেজন্য সংবিধানের সংশ্লিষ্ট ধারা সংশোধন এবং স্বাধীন সার্চ কমিটি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
সূত্র: এটিএন নিউজ
বিএম,জ/রা



