ডেস্ক রিপোর্টঃ সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ স্ত্রী আসমা আল-আসাদের বিচ্ছেদের আবেদনের মুখে নতুন সংকটে পড়েছেন। বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের পর ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন আসাদ এবং এরপর পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নেন। তবে আসমা মস্কোতে নিজের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিচ্ছেদের আবেদন করেছেন এবং লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।
আসমা ইতোমধ্যে রাশিয়ার আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন এবং দেশ ছাড়ার বিশেষ অনুমতি চেয়েছেন। ব্রিটিশ ও সিরিয়ান নাগরিক আসমার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।
আসমা লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ২০০০ সালে আসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সরকার আসাদ পরিবারের সম্পত্তি জব্দ করে রেখেছে। মস্কোতে বাশার আল-আসাদের ২৭০ কেজি সোনা, ১৮টি অ্যাপার্টমেন্ট এবং ২ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।
রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পেলেও আসাদকে কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে। তাকে মস্কো ছাড়ার অনুমতি দেওয়া হয়নি এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা রয়েছে।
বিএম/সজীব
আরও পড়ুনঃ
সিরিয়ায় আসাদের আমলে এক লাখ মরদেহের খোঁজ- দাবি মার্কিন সংস্থার
পালিয়ে যাওয়ার পর আসাদের প্রথম বিবৃতি



