বরিশাল মেইল ডেস্ক
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, ডিআইজি মো. আমিনুল ইসলাম, ডিআইজি কাজী জিয়া উদ্দিন, অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি সুফিয়ান আহমেদ, কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী ও ব্যাংকের কোম্পানি সচিব সাইফুল আলম।



