― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন সচিব পান্না, বিমানে নাসরীন

বরিশাল মেইল ডেস্ক

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমি আপীল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহ পান্না।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পান্নাকে এ পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শেখ হাসিনার পতনের গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে ওএসডি করা হয়। এতদিনর পদটি শূন্য ছিল।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবও নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নাসরীন জাহানকে সচিব পদে নিয়োগ দিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন সচিব সাইফুল্লাহ পান্না বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ক্ষমতাচ্যুত সরকারের সময় বঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকার এখন তাকে পদোন্নতি দিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে শিগগিরই নতুন কোনো মন্ত্রণালয় বা বিভাগে পদায়ন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

এর আগে পৃথক আদেশে চার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।