― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

চাপের মুখে ধৈর্যশীল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষ টাইগারদের

বরিশাল মেইল ডেস্ক

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের বোলারদের জন্য বেশ কঠিন গিয়েছে। পাকিস্তানের ব্যাটাররা সোকিব আল হাসানদের ব্যর্থতার সুযোগ নিয়ে রীতিমতো রান পাহাড় চড়ে বসেছে। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে পাকিস্তান ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান সতর্ক ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে দিন শেষ করেছেন।

পিন্ডি টেস্টে বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিন শেষে ১২ ওভার ব্যাট করে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছে। পাকিস্তানের প্রথম ইনিংসের পাহাড়সম রানের চেয়ে বাংলাদেশ এখনো ৪২১ রানে পিছিয়ে । ওপেনার সাদমান ১২ ও জাকির ১১ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে দিনের শুরুতে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের বোলাররা দিনের প্রথম সেশনে কোনো সাফল্য পাননি। পাকিস্তানের শাকিল ও রিজওয়ান জুটি ধীরে ধীরে নিজেদের ইনিংস গড়ে তোলেন। শাকিল ২৪১ রানের পঞ্চম উইকেট জুটিতে ১৪১ রান করেন। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক বলে স্টাম্পড হয়ে আউট হলে সেই জুটি ভাঙে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দ্বিতীয় দিনের দুই সেশনেও উইকেট শূন্য ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সফল হন, আগা সালমানকে ১৯ রানে ক্যাচ আউট করে সাজঘরে ফেরান। পাকিস্তানের শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টায় শাহীন শাহ আফ্রিদি ২৪ বলে ২৯ রান করেন এবং উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান ১৭১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের ওপেনাররা ম্যাচের প্রতিকূল পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত ধৈর্যশীল ব্যাটিং করে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। আগামীকাল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য থাকবে পাকিস্তানের রানের কাছে যাওয়া।