― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানীতে আজ গণসমাবেশ হেফাজতের

বরিশাল মেইল ডেস্ক

রাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ (শনিবার) বিকেল ৩টায় গণসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি জানান, দেশে চলমান নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এতে দেশের ধর্মপ্রাণ জনতা ও আলেম-ওলামাদের অংশ নেয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।