― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

গলার সমস্যা নিয়ে থাইল্যান্ড গেলেন শান্ত

বরিশাল মেইল ডেস্কঃ

গলার সমস্যা নিয়ে থাইল্যান্ড গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে কারণে পাকিস্তান সিরিজের আগে আজ চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারেননি তিনি।

শান্তর থাইল্যান্ড যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানিয়েছেন, শান্তর সমস্যা তেমন জটিল কিছু না। গলার সামান্য সমস্যা অনুভব করছিলেন তিনি। যে কারণেই মূলত এই সফর। খেলা সংক্রান্ত কোনো চোট নয় এটি। ব্যক্তিগত সফর হিসেবেই থাইল্যান্ড গেছেন শান্ত।

আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অনুশীলনের জন্য আজ চট্টগ্রামে গেছেন লিটন দাস, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও জাকের আলী।

পাকিস্তান সফরের এই দুই টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।