― Advertisement ―

ওমানের সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, নিখোঁজ ১৬

বরিশাল মেইল ডেস্কঃ

ওমানের সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে ১৬ জন নিখোঁজ, তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। বাকি তিনজন শ্রীলঙ্কার বাসিন্দা। শুরু হয়েছে উদ্ধার অভিযান।

ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এই খবর দিয়েছে। জানা গিয়েছে, দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনাটি ঘটে। তেল ভর্তি জাহাজটি ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল।