প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই তারকা। যদিও অনেকে জানতো যে, ইনেস দে রেমনের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। কিন্তু এবার আর কেউ জানতে বাকি রইল না।
সম্প্রতি ইনেসের হাত ধরে ‘ফর্মুলা ওয়ান’-এ গিয়েছিলেন ব্র্যাড পিট। ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড ও ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে দেখা গেছে। দুজনকে দেখে হঠাৎ চঞ্চল হয়ে ওঠে পাপারাজ্জির দল।



