― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

যে কারণে বিয়ের পর হাসপাতালে সোনাক্ষী

বিয়ের দুদিন পরই হাসপাতালে গিয়েছিলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে তাকে ক্যামেরাবন্দী করে পাপারাজ্জিরা। সে ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর ছড়াতে শুরু করে গুঞ্জন, সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা? এ নিয়ে কদিন বেশ আলোচনা হয়েছে। অবশেষে মুখ খুলেছেন সোনাক্ষী।

গত ২৩ জুন ভারতের মহারাষ্ট্রের বান্দ্রার বাড়িতে ঘরোয়াভাবে বসেছিল সোনাক্ষীর বিয়ের আসর। মুসলমান পাত্র জহির ইকবাল ও সনাতন পাত্রী সোনাক্ষী সিনহাকে নিয়ে আলোচনা-সমালোচনা-নিন্দা কোনোটাই কম হয়নি।