― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

৩৩ মাসের রেকর্ড ভাঙল ডিসেম্বরে পণ্য আমদানি

ডেস্ক রিপোর্টঃ গত ডিসেম্বরে দেশে পণ্য আমদানি ১ কোটি ৩৪ লাখ টনে পৌঁছেছে, যা গত ৩৩ মাসের মধ্যে সর্বোচ্চ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, শুল্কায়ন মূল্যও ১৯ মাসের রেকর্ড ভেঙে ৭৩৮ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের পরও আমদানির এই প্রবৃদ্ধি ব্যবসা-বাণিজ্যে আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে রোজা ও নির্বাচনকে সামনে রেখে নিত্যপণ্য এবং শিল্পের কাঁচামালের চাহিদা বৃদ্ধি এর বড় কারণ।

ডিসেম্বরে আমদানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে চাল (১ লাখ ৩৬ হাজার টন), গম (৭৩%), ভোজ্যতেল (৫৫%), পেঁয়াজ (২১৩%) এবং ডাল (১৬৭%) আমদানিতে। শিল্পের জন্য কাঁচামাল আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। তুলা, সয়াবিন বীজ, ক্লিংকার, এলপি গ্যাস ও কয়লার আমদানি বৃদ্ধিতে শিল্প উৎপাদনের ইতিবাচক প্রবৃদ্ধি প্রতিফলিত হয়েছে।

অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির কারণে রিজার্ভের স্থিতিশীলতা ফেরায় আমদানিতে সীমাবদ্ধতা শিথিল হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণায় ব্যবসায় আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

ডিসেম্বরে আমদানির এই ঊর্ধ্বগতি অর্থনীতির পুনরুজ্জীবন এবং ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিএম/সজীব