― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

দেশের ৩০০ সংসদীয় আসনের সবগুলোর চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন বা ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এবার গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে।

এর আগে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টিতে পরিবর্তন এনে ওইসব আসনে সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছিল ইসি।