― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃ

কোটা সংস্কার আন্দোলনে সংঘাত-সহিংসতার মধ্যে আগামী সপ্তাহের ৩ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবারের পরীক্ষাও নিতে পারেনি শিক্ষাবোর্ডগুলো।

কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।