― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

১৭ স্ত্রী নিয়ে বিপাকে বন কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক

যে স্টেশনে গিয়ে চাকরি করেছেন সেখানেই বিয়ে করেছেন এক বন কর্মকর্তা। এক  স্টেশন থেকে বিদায় নিয়ে আরেক স্টেশনে গেলে আবার সেখানেও বিয়ে করেছেন। ফলে এক এক করে ১৭ জন নারীকে বিয়ে করেছেন বলে জানা গেছে। 

সঠিকভাবে স্ত্রীদের ভরনপোষণ ও খোঁজ খবর না নেওয়া সহ নির্যাতনের অভিযোগ উঠেছে বরিশাল বন বিভাগের সেই উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে। 

কবির হোসেন পাটোয়ারী

এমন অভিযোগে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি, চাকরি থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্ত্রীরা। পাশাপাশি স্ত্রীদের যথাযথ মর্যাদা দেওয়ার দাবীতে মানববন্ধন করেছেন কয়েকজন স্ত্রী ও তাদের স্বজনরা। 

 আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের  ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 কবির হোসেন পাটোয়ারী এ পর্যন্ত যেসব স্টেশনে চাকুরি করেছেন সেই সব এলাকায় একটি করে বিয়ে করেছেন। আর প্রত্যেকটি স্টেশন ত্যাগ করার পরে তাদের আর কোন খোঁজ রাখেন না বলে মানবন্ধনে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক কবির হোসেনের এক স্ত্রী। 

আরেকজন স্ত্রী মানববন্ধনে বলেন, আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি তার অন্তত ১৬ থেকে ১৭জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

 তাদের আরো অভিযোগ, এক বছর আগে বরিশালে যোগ দেওয়ার পরে এখানেও বিয়ের করার জন্য মেয়ে খুঁজছেন কবির।

 ইতোমধ্যে নারী নির্যাতনে অভিযোগে থানায় ও আদালতে কবির হোসেনের বিরুদ্ধে  একাধিক মামলার রয়েছে বলেও জানান স্ত্রীরা। 

মানববন্ধনের বিষয়ে জানতে বরিশাল বন বিভাগের উপ বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীর মুঠোফোনের  নম্বরে একাধিক কল দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি।