― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

ডেস্ক রিপোর্ট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিদ্ধস্ত হওয়ায় ১২ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে সীমিত পরিসরে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

তবে এদিন কোনো পাঠদান বা পরীক্ষা হচ্ছে না। শুধু নিহতদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং হতাহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং আহতদের সুস্থতা কামনা করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে আরও কিছু কর্মসূচি পালিত হবে।

পরবর্তীতে সীমিত পরিসরে ক্লাস শুরু করা হবে। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করার কথা জানিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ।