― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভিক্টর ব্যানার্জি

বরিশাল মেইল ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শোনা যাচ্ছে, মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি, যে কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টরকে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

উল্লেখ্য, এর আগে, দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু। সেই সময় ১০৩ জ্বর ছিল তার। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর কথা জানা যায়।