― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ডে পলক

ডেস্ক রিপোর্টঃ বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ঢাকার মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন। 

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএম/জ/রা