নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ।
শনিবার (৪ জানুয়ারি) সকালে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে র্যালী,কেক কাটা ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠারে আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালীটি পৌর শহরের জগন্নাথকাঠী বন্দর প্রদক্ষিন করে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। অতিথিবৃন্দ, শিক্ষক- ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা র্যালী অংশ গ্রহণ করেন। র্যালী শেষে সবাই কে নিয়ে কেক কাটা হয়। পরে বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।
স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইমলাম ফরিদ, সাবেক প্রধান শিক্ষক মো. শাহ আলম বাহাদুর, স্বপন দত্ত, মোঃ আতিকুল্লাহ, মোঃ ওয়াহিদুজ্জামান মানিক বক্তৃতা করেন।
বিএম/জ/রা



