― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

সৈকত পরিষ্কারের মধ্যে দিয়ে কাজে ফিরছে মহিপুর থানা পুলিশ

কুয়াকাটা (পটুয়াখালী প্রতিনিধি)

সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্রনেতা, মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা পৌর বিএনপির যৌথ উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিস্কারের মাধ্যমে থানা পুলিশের কার্যক্রম শুরু করা হয়। এতে সহযোগীতা করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ী,স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা। তবে সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্ন কার্যক্রমে পুলিশ ও স্থানীয় জনতা। ছবি- আবুল হোসেন রাজু

ছাত্র-জনতা, পুলিশ, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটক মিলে কয়েকশ মানুষ এতে অংশগ্রহন করেন। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শুরু করে ফিশফ্রাই মার্কেট পর্যন্ত পরিষ্কার করেন তারা।

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্ন কার্যক্রমে পুলিশ ও স্থানীয় জনতা। ছবি- আবুল হোসেন রাজু

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্ন কার্যক্রমে পুলিশ ও স্থানীয় জনতা। ছবি- আবুল হোসেন রাজু


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার,ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, পুলিশ পরিদর্শক নোমান হোসাইন সহ মহিপুর থানার সকল সদস্য। ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক শামিম রেজা, মোহাম্মদ মহিম সহ কলাপাড়াস্থ সারাদেশের শিক্ষার্থীদের অনেকে।