― Advertisement ―

সুদানের সেনাবাহিনী এবার কেন্দ্রীয় ব্যাংক দখলে নিলো

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে চলমান সংঘাতে নতুন মোড় নিয়েছে দেশটির সেনাবাহিনী। আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দখল থেকে কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্দখল করেছে সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং শত শত শত্রু যোদ্ধাকে পরাস্ত করা হয়েছে।”

জাতিসংঘের তথ্যানুযায়ী, সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার সংঘর্ষ ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। খাদ্য সংকট তীব্র হওয়ায় কিছু এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে।

উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। বিশেষ করে, আরএসএফের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবে উভয় পক্ষই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের এপ্রিলে ক্ষমতার লড়াই শুরু হলে আরএসএফ প্রেসিডেন্ট ভবনসহ রাজধানী খার্তুমের বেশিরভাগ এলাকা দখলে নেয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো পুনর্দখল করছে, যা সংঘাতের গতিপথ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিএম/সজীব