শিক্ষা ডেস্কঃ সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) লিখিত পরীক্ষায় মোট ৪১৫ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার সময় কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) থেকে বিজেএসসি ফরম দুই কালার প্রিন্ট নিতে হবে। ওই ফরম নিজ হাতে পূরণ করে তার সঙ্গে কাগজপত্রের মূল কপি ও একসেট সত্যায়িত ফটোকপি (এ–ফোর সাইজের অফসেট কাগজে) ক্রমানুসারে দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কমিশন সচিবালয়ে উপস্থিত হতে হবে এবং এ ক্ষেত্রে পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিকের বিস্তারিত সূচি এই লিংকে জানা যাবে।
বিএম/জ/রা



