― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

সমুদ্রের ঢেউয়ের তালে মেতেছেন কুয়াকাটায় আগত পর্যটকরা

পটুয়াখালী প্রতিনিধি

নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চলছে টানা বর্ষণ। এ অবস্থায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমেছে আগত পর্যটকরা। ঢেউয়ের তালে তালে উন্মাদনায় মেতেছেন হাজারো পর্যটক। তবে তাদের নিরাপদে থাকতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। কিন্তু সবকিছু উপেক্ষা করে পর্যটকরা মেতেছেন ঢেউয়ের তালে গোসলে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই উত্তাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারো পর্যটকরা। তবে অনেক পর্যটক নির্দেশনা মেনে সৈকতের পাশে বসেই উপভোগ করছেন উত্তাল সমুদ্রের ঢেউ। কিন্তু অধিকাংশ পর্যটকরা মানছেন না ট্যুরিষ্ট পুলিশের নির্দেশনা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বর্তমানে উপকূলের আকাশে কালো মেঘ জমে আছে এবং পর্যায়ক্রমে চলছে ভারী বর্ষণ।

ঢাকা বনানী থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক দম্পতি ফাতেমা জোহরা-তাজউদ্দীন বলেন,পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোসল করছি সমুদ্রে । একদিকে বৃষ্টি অন্যদিকে ঢেউ। বেশ আনন্দ করছি। তবে সমুদ্র অনেক উত্তাল থাকায় এবং পানির স্রোত বেশি থাকায় সৈকতের খুব কাছে থেকেই গোসল করছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন। এজন্য মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, ‘বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো একদিন। সঙ্গে বাতাসের চাপ আরও বাড়তে পারে। আবহাওয়ার এ পরিস্থিতি আজ ও কাল পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে। তবে সমুদ্রে অনেক উত্তাল রয়েছে পর্যটকদের সমুদ্রে গোসলে নামার বিষয়য়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।’