― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সব দলের মতামত ছাড়া সংস্কার টেকসই হবে না : জিএম কাদের

ডেস্ক রিপোর্টঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না। জাতীয় পার্টিসহ দেশের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।

 বুধবার (১ জানুয়ারি)  দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার, তা করতে দেওয়া হচ্ছে না।

 নিরাপত্তার কথা বলে সমাবেশের অনুমতি দিচ্ছে না। কেউ হুমকি দিয়ে থাকে, রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করার, রাষ্ট্র সেটি পালন করছে না। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন  পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলীয় নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে জাতীয় পার্টি র ্যালী  বের করে।

প্রসঙ্গত: রাজধানীর আইডিইবি মিলনায়তনে এ সভার আয়োজন করেছিল দলটি। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে তারা।

বিএম/ জ/রা