ভোলা প্রতিনিধি : বিগত ফ্যাসিস সরকারের আমলে রাষ্ট্রের সবগুলো অর্গান, সমস্ত বিভাগ করাপ্টেড হয়ে গেছে। এত বড় সংষ্কার এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয় । তাই সংষ্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন কথা বলেন তিনি
তিনি বলেন, একটি অবাদ, সুষ্ঠু, অংশ গ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের সঙ্গে যে বিভাগগুলো জড়িত তা আগে সংষ্কার করতে হবে। বিশেষ করে পুলিশ প্রশাসন, নির্বাচন পদ্ধতি, জুডিশিয়ারি, সংবিধান, জনপ্রশাসনসহ ৬/৭টি সেক্টরে সংষ্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না।
ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর ।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি চট্রগ্রাম জেলার আমীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য আ’বু জাফর মোঃ ওবায়দুল্লাহ, বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি, কেন্দ্রীয় গবেষণা সেলের সদস্য সাবেক জেলা আমীর মাওলানা ফজলুল করিম, সাবেক জেলা আমীর অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, ভোলা জেলা জামায়তের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে জেলার সাত উপজেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশ গ্রহণ করেছে। শনিবার ভোরে ফজরের নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয় নেতা কর্মীরা।
বিএম/জ/রা



