― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে: টবি ক্যাডম্যান

ডেস্ক রিপোর্টঃ ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

টবি ক্যাডম্যান বলেন, “জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। আমরা ন্যায়বিচার নিশ্চিত করব এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ থাকবে।”

তিনি আরও বলেন, “ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে, তার অনুপস্থিতিতেও বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। যদি ভারত গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনে বিশ্বাস করে, তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম পর্যায়ে জামায়াত নেতাদের পক্ষে টবি ক্যাডম্যানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সেই সময় শেখ হাসিনার সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি। কিন্তু আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর, এই ব্রিটিশ আইনজীবীই জুলাই-আগস্ট গণহত্যার বিচারে প্রসিকিউশন টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন।

টবি ক্যাডম্যান প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন বুধবার। বর্তমানে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৭২ জনের বিরুদ্ধে চারটি মামলার বিচার চলছে।

টবি ক্যাডম্যানের এই বক্তব্য বিচার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে আন্তর্জাতিক মান ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিএম/সজীব

আরও পড়ুনঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা